নাটোরের লালপুরে মাদক ব্যবসা ও হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৬ জন
নাটোরে গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজ বাড়ি পর্যন্ত ২০টি সিসিটিভি ক্যামেরা বসানো ওহিদুল মোল্লাসহ ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হাজির করা হলে লালপুর আমলি আদালতের বিচারক সাদ্দাম হোসেন তাঁদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাত ৯টার দিকে তাঁদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।নাটোরে হ্যাকিং কার্যক্রম ও মাদক ব্যবসার অভিযোগে করা মামলায় আলামিন (২৩) নামের এক পুলিশ কনস্টেবলসহ ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই ওহিদুল মোল্লার সহকারী বলে জানিয়েছে পুলিশ।আলামিন রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কনস্টেবল।
তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আরআরএফ রাজশাহীর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) দীন মোহাম্মদ।লালপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উপজেলার বিলমাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে হ্যাকিং কার্যক্রম চালানোর অভিযোগে ওহিদুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।