advertisement
advertisement

ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত

শাহরুখ খান

advertisement

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর হিসাবে, শাহরুখের মোট সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি। তাঁর পরে রয়েছেন অমিতাভ বচ্চন, সালমান খান ও হৃতিক রোশন। গত বছরের তালিকায় শাহরুখ খান ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি।

এক বছরের ব্যবধানে নতুন হিসাব অনুযায়ী তা কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি, অর্থাৎ প্রায় ২০ শতাংশ। তবে এই পতন সত্ত্বেও অভিনেতাদের তালিকায় তাঁর অবস্থান বদলায়নি। শাহরুখের সম্পদের হিসাব শুধু অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিকের ওপর নির্ভর করে না। তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। স্ত্রী গৌরী খানের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তিনি।

চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসার সঙ্গেও প্রতিষ্ঠানটি যুক্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর