advertisement
advertisement

গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম কমাতে পারে রক্তচাপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম কমাতে পারে রক্তচাপ

advertisement

সাধারণ অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে ১২ থেকে ১৮ বার শ্বাস নেন। কিন্তু ধীর, গভীর শ্বাসের ব্যায়ামে এ গতি কমিয়ে মিনিটে ৬ থেকে ১০ বারে নামিয়ে আনা যায়। এতে শান্ত হওয়ার স্নায়বিক ব্যবস্থা সক্রিয় হয় এবং হৃৎস্পন্দন কিছুটা ধীর হতে পারে, রক্তনালি প্রসারিত হতে পারে এবং মানসিক চাপ কমতে পারে।হার্ভার্ড হেলথ-এর সাম্প্রতিক প্রতিবেদনে রক্তচাপের রোগীদের নিয়ে গবেষণায় ধীর শ্বাসের ব্যায়ামের পর রক্তচাপ কমার প্রবণতা দেখা গেছে।

২০২৩ সালের একটি পর্যালোচনায় অন্তর্ভুক্ত ২০টি গবেষণার মধ্যে ১৭টিতে সিস্টোলিক ও ডায়াস্টোলিক—এই দুই ধরনের রক্তচাপই কমতে দেখা যায়। তবে গবেষণাগুলোর ব্যায়ামের ধরন ও সময় এক ছিল না। তাই একে রক্তচাপের ওষুধের বিকল্প হিসেবে দেখা যাবে না। শ্বাসের ব্যায়ামের নিয়ম সহজভাবে পেট দিয়ে ডায়াফ্রামেটিক ব্রিদিং করা যায়। চিত হয়ে শুয়ে বা আরাম করে বসে এক হাত বুকের ওপর ও অন্য হাত পেটের ওপর রাখুন। নাক দিয়ে ধীরে শ্বাস নিন।

চেষ্টা করুন পেটের হাতটি ওপরে উঠবে, কিন্তু বুকের হাতটি খুব বেশি নড়বে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর