advertisement
advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক–জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক–জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

advertisement

মাদক ও জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে কমিটির বিস্তারিত কার্যক্রম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক কিশোর মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে।

এই পরিপ্রেক্ষিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিল সরকার।কুমিল্লায় টিকটক ভিডিও ঘিরে বড় হচ্ছে ‘কিশোর গ্যাং’, অস্ত্র নিয়ে মহড়াবাসসের খবরে বলা হয়, মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, একটি নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের মাদক ও জুয়া–সংক্রান্ত কার্যকলাপ থেকে রক্ষা করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর