আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা তেজস্ক্রিয় বর্জ্যের ব্যারেল
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পারমাণবিক প্রযুক্তির প্রসারের সময় বিভিন্ন দেশের কাছে জমা হয়েছিল বিপুল পরিমাণ তেজস্ক্রিয় বর্জ্য। সমস্যা সমাধানে ইউরোপের বিভিন্ন দেশ তখন আটলান্টিক মহাসাগরের তলদেশে ব্যারেলে ভরে তেজস্ক্রিয় বর্জ্য ফেলেছিল। দীর্ঘদিন পর সেই ডুবন্ত বর্জ্যের ব্যারেলগুলো পরীক্ষা করে ভয়ংকর তথ্য জানতে পেরেছেন গবেষকেরা।
গবেষকদের মতে, দীর্ঘদিন পানির নিচে থাকায় ব্যারেলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে থাকা বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থগুলো মহাসাগরের পানিতে ছড়িয়ে পড়ছে।১৯৪৯ থেকে ১৯৮২ সালের মধ্যে প্রায় দুই লাখের বেশি তেজস্ক্রিয় বর্জ্যের ব্যারেল আটলান্টিক মহাসাগরের তিন থেকে পাঁচ হাজার মিটার গভীরে ফেলা হয়েছিল।
মোট দেড় লাখ টনেরও বেশি ওজনের এই বর্জ্যের মধ্যে সিজিয়াম-১৩৭ এবং প্লুটোনিয়ামের মতো বিপজ্জনক উপাদান রয়েছে, যা হাজার হাজার বছর ধরে সক্রিয় থাকতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।