৯০ মিনিট পেরিয়ে গেল। যোগ করা সময় চার মিনিট। মনে হচ্ছিল, বিশ্বকাপের হতাশা ভুলে কার্লো আনচেলত্তির অধীনে আবার নতুন যুগের শুরুটা হয়তো হার দিয়েই লিখতে হবে ব্রাজিলকে। কিন্তু ফুটবল কখনো কখনো গল্প বদলাতে ভালোবাসে।যোগ করা সময়ের পঞ্চম মিনিট, রাফিনিয়ার কর্নার। বক্সের ভিড়ে উঠে এলেন রায়ান। জোরালো হেড। বল মাটিতে পড়ে উঠে জালে ঢুকে গেল। অস্ট্রেলিয়ার গোলকিপার প্যাট্রিক বিচ কিছুই করতে পারলেন না। ১-১ সমতায় শেষ ম্যাচ।
শেষ বাঁশির আগে গোল করে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের। কুইন্সল্যান্ডের টাউন্সভিলে কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে দুই দলই নেমেছিল বিশ্বকাপের হতাশা বুকে নিয়ে। শেষ ৩২-এ ছিটকে যাওয়া অস্ট্রেলিয়া, শেষ ১৬-তে ছিটকে যাওয়া ব্রাজিল। কদিন ধরেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘ এবার নতুন যুগের শুরু।’ কিন্তু ম্যাচ শুরুর বাঁশি বাজতেই বোঝা গেল, কথার চেয়ে মাঠের ভাষা অনেক বেশি কঠিন। ২ মিনিটেই প্রথম ধাক্কা।
ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে অস্ট্রেলিয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।