advertisement
advertisement

সিইসি জ্ঞানেশ পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে আন্দোলন, হুঁশিয়ারি সিজেপির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
সিইসি জ্ঞানেশ পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে আন্দোলন, হুঁশিয়ারি সিজেপির

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিজিৎ দীপকে

advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আগামী ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন থেকে আন্দোলন শুরু করবে। সেই আন্দোলন শুরু হবে দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাই থেকে। তারপর দেশের বিভিন্ন শহরে তা ছড়িয়ে দেওয়া হবে। সিজেপি নেতা অভিজিৎ দিপকে আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সিজেপির পক্ষ থেকে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলা হয়। তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়। অভিযোগ তোলা হয়, সিইসি সবচেয় বড় দেশদ্রোহী। তিনি গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বিপজ্জনক। সিইসি জ্ঞানেশকে দেওয়া পদত্যাগের ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হবে আগামীকাল শনিবার। অভিজিৎ দিপকে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন।

তাতে লেখেন, শনিবারের (আগামীকাল) মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে শুরু হবে আন্দোলন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর