advertisement
advertisement

রাষ্ট্র কি মুদিদোকান যে লাভ–লোকসানের হিসাব করবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
রাষ্ট্র কি মুদিদোকান যে লাভ–লোকসানের হিসাব করবে

ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ২৫ সেপ্টেম্বর ২০২৬

advertisement

ভর্তুকি ও লোকসানের যুক্তি দিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র কি মুদিদোকান যে লাভ–লোকসানের হিসাব করবে? রাষ্ট্র জনগণের সেবামূলক সাংবিধানিক প্রতিষ্ঠান। জনগণের খাজনা ও ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের রাজস্ব আসে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ভর্তুকি দিতে হলে দেবেন। তাই বলে ছয় মাসের মধ্যে তিনবার মানুষের দ্রব্যমূল্য বাড়াবেন? এটা হতে পারে না। জ্বালানি তেলের দাম বাড়লে উৎপাদন, পরিবহন, বিপণন, কৃষি, সেচসহ মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়ে।এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারি দলের মন্ত্রী ও নেতারা বলছেন আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী সহায়তা করছে।

কিন্তু আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এ বিষয়ে তাদের প্রমাণ দিতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর