advertisement
advertisement

আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, জানালেন স্কালোনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, জানালেন স্কালোনি

ক্রিস্টিয়ান রোমেরো

advertisement

গুঞ্জনটা কয়েক দিন ধরেই ছিল। এবার এল আনুষ্ঠানিক ঘোষণাও। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর ক্রিস্টিয়ান রোমেরোই দলের অধিনায়কের আর্মব্যান্ড পরবেন।মেসির আবেগঘন এক বিদায়ের অপেক্ষায় আছে এখন আর্জেন্টিনা, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন।

এমন সময়ই দলের নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দিয়ে দিলেন স্কালোনি।এবারের ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে ওই ম্যাচের আগেও আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, ১ অক্টোবর বলিভিয়া আর ৪ অক্টোবর মাঠে নামবে বুরকিনো ফাসোর বিপক্ষে। এই প্রীতি ম্যাচগুলোর আগে বিশ্বকাপজয়ী কোচ নিশ্চিত করেছেন, এই মৌসুমেই টটেনহাম থেকে আতলেতিকো মাদ্রিদে যাওয়া রোমেরোই আলবিলেস্তেদের নেতৃত্ব দেবেন।দলের ড্রেসিংরুমে নেতৃত্বের ক্রমও পরিষ্কার করেছেন স্কালোনি।

টিওআইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘অধিনায়ক হবে রোমেরো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর