advertisement
advertisement

ফুসফুস নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
ফুসফুস নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

advertisement

আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস। ফুসফুসের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ‘জীবনব্যাপী ফুসফুসের স্বাস্থ্য’। সুস্থ জীবনের পূর্বশর্ত সুস্থ ফুসফুস। আসুন ফুসফুসের ঝুঁকি নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিই।প্রশ্ন: ধূমপান ছাড়া আর কোন কোন অভ্যাস বা পরিবেশগত কারণে ফুসফুসের ক্ষতি হতে পারে?উত্তর: বায়ুদূষণ, পরোক্ষ ধূমপান, কর্মক্ষেত্রের ঝুঁকি, বারবার সংক্রমণ (ইনফেকশন) ও বংশগত কারণ।

অন্যের ধূমপানের ধোঁয়া অধূমপায়ী ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে নিশ্বাসের সঙ্গে গ্রহণ করলে তা প্রত্যক্ষ ধূমপানের মতোই অত্যন্ত ক্ষতিকর। হৃদ্‌রোগের ঝুঁকি ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। ফুসফুস ও অন্যান্য অঙ্গের ক্যানসারের ঝুঁকি সৃষ্টি করে। হাঁপানি, সর্দি-কাশি ও দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ বাড়ায়।

শিশুদের নিউমোনিয়া, ব্রংকাইটিস এবং কানের সংক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।প্রশ্ন: বায়ুদূষণ ফুসফুসের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে?উত্তর: দূষিত বাতাস হাঁপানির আক্রমণ তীব্র করে তোলে এবং নতুন করে হাঁপানি হওয়ার ঝুঁকি বাড়ায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর