advertisement
advertisement

কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়

‘লাভ অ্যান্ড ওয়ার’–এ আলিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবারও জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। তাঁদের নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এক দিন আগে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। আজ শুক্রবার প্রকাশিত হলো আলিয়ার চরিত্রের প্রথম ঝলক।

তবে রণবীরের পোস্টারের মতো এককথায় প্রশংসা কুড়াতে পারেনি আলিয়ার লুক; বরং সেটি নিয়ে নানা তুলনা ও আলোচনা শুরু হয়েছে।পোস্টারে আলিয়াকে দেখা গেছে ম্যাজেন্টা–লাল রঙের পোশাকে। ক্রপ টপের সঙ্গে থাই–হাই স্লিট স্কার্ট, মাথায় পালকে সাজানো বড় হেডপিস—পুরো সাজেই রয়েছে ক্যাবারে নৃত্যশিল্পীর ছাপ। চোখে গাঢ় মেকআপ ও ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক। বানসালীর সিনেমায় এমন জাঁকজমকপূর্ণ ও নাটকীয় পোশাক অবশ্য নতুন নয়।

কিন্তু আলিয়ার এই লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে।রেডিটের কয়েকজন ব্যবহারকারী পোস্টারটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা অতিরিক্ত সম্পাদনা করা হয়েছে বলে মনে করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর