advertisement
advertisement

জবাবদিহির মধ্যে না থাকলে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
জবাবদিহির মধ্যে না থাকলে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন

বরিশালের গৌরনদীতে একটি পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম

advertisement

জবাবদিহির মধ্যে না থাকলে রাজনৈতিক প্রক্রিয়া ও রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। জহির উদ্দিন বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে মানুষকে জবাবদিহির মধ্যে থাকতে হয়।

একইভাবে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়াকেও ধারাবাহিক জবাবদিহির মধ্যে রাখতে হয়। তা না হলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য। শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এর প্রমাণ পাওয়া গেছে।প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন জনগণের সঠিক ভোটাধিকারের মাধ্যমে করে জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠন করে সরকারে থাকলেও জবাবদিহির মধ্যে থাকতেন। আর সরকারে না থাকলে বিরোধী দলের দায়িত্ব পালন করতেন।

কিন্তু জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দেওয়ার পরিণতিতে তাঁকে এখন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।গণমাধ্যমের জবাবদিহির প্রসঙ্গ তুলে জহির উদ্দিন বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে জবাবদিহিহীন প্রতিষ্ঠান থাকতে পারে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর