মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে আহত করার পর স্থানীয় লোকজন এক মাদক কারবারির গোয়ালঘরে আগুন দেয়। গতকাল রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়
চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক ব্যবসা বন্ধ করতে বলায় মো. মহিউদ্দিন (৩৬) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। ঘটনার পর উত্তেজিত জনতা এক ‘মাদক কারবারির’গোয়ালঘরে আগুন ধরিয়ে দিলে একটি গবাদিপশু পুড়ে মারা যায়। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুজিবুর রহমান নামে এক শিকলবাহা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ আছে।
তিনি মাদক মামলায় কারাভোগের পর জামিনে বেরিয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার সন্ধ্যার পর মাস্টারহাট এলাকায় মহিউদ্দিনের সঙ্গে মুজিবুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত ইব্রাহিমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম মহিউদ্দিনকে কুপিয়ে জখম করেন।
গুরুতর আহত মহিউদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মুজিবুর রহমানের গোয়ালঘরে আগুন ধরিয়ে দিলে একটি গবাদিপশু পুড়ে মারা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।