advertisement
advertisement

ওয়াশিংটন সফরে ‘সফট পাওয়ার’ দেখালেন চীনের ফার্স্ট লেডি পেং


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
ওয়াশিংটন সফরে ‘সফট পাওয়ার’ দেখালেন চীনের ফার্স্ট লেডি পেং

চীনের ফার্স্ট লেডি পেং লিইউয়ান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্মিথসোনিয়ানের ন্যাশনাল মিউজিয়াম অব এশিয়ান আর্টে শিশুদের পরিবেশনা দেখছেন, ২৪ সেপ্টেম্বর ২০২৬

advertisement

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরে তাঁর স্ত্রী পেং লিইউয়ান সবার নজর কেড়েছেন। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তিনি কোনো অনুবাদক ছাড়াই ইংরেজিতে কথা বলেছেন। পরে শিশুদের একটি গানের দলের সঙ্গে গানেও কণ্ঠ মিলিয়েছেন। তাঁর পরনে ছিল আধুনিক নকশার ঐতিহ্যবাহী চীনা পোশাক।

চীনের প্রেসিডেন্টের ওয়াশিংটন সফরে ফার্স্ট লেডি পেং হয়ে উঠেছেন চীনের ‘সফট পাওয়ারের’ মোক্ষম অস্ত্র, যা চীনের ভিন্ন রকম সহজ এক ভাবমূর্তি ফুটিয়ে তুলছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সফট পাওয়ার হলো এমন এক কৌশল, যেখানে বলপ্রয়োগ না করে নিজস্ব সংস্কৃতি, আদর্শ, মূল্যবোধ দিয়ে ভিন্ন রাষ্ট্রের জনগণকে প্রভাবিত করা যায়।গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব এশিয়ান আর্টে শিশুদের একটি গানের দল চীনের লোকগান ‘জেসমিন ফ্লাওয়ার’ পরিবেশন করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর