advertisement
advertisement

জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও বিপিসির হিসাব প্রকাশের দাবি জেএসডির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও বিপিসির হিসাব প্রকাশের দাবি জেএসডির

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২৫ সেপ্টেম্বর ২০২৬

advertisement

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় সংসদে কোনো কার্যকর আলোচনা কিংবা জনগণের সঙ্গে অর্থবহ মতবিনিময় করা হয়নি বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

দলটি বলেছে, যে সিদ্ধান্তের অর্থনৈতিক দায় সাধারণ মানুষকে বহন করতে হয়, সেই সিদ্ধান্তের কারণ, হিসাব ও দায়ও জনগণের সামনে স্পষ্ট করতে হবে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে জেএসডির নেতারা এসব কথা বলেন।

মানববন্ধন থেকে মূল্যবৃদ্ধি প্রত্যাহার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আয়-ব্যয় ও লাভ-লোকসানের হিসাব প্রকাশ এবং একটি জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানানো হয়।মানববন্ধনে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে কার্যকর আলোচনা হয়নি, জনগণের সঙ্গে কোনো অর্থবহ মতবিনিময় হয়নি, এমনকি কোনো গণশুনানির ব্যবস্থাও করা হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর