advertisement
advertisement

সাবেক স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় ১৪ বছরের ছেলেকে শ্বাসরোধে খুন করলেন বাবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
সাবেক স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় ১৪ বছরের ছেলেকে শ্বাসরোধে খুন করলেন বাবা

কিশোর মো. নাঈম

advertisement

নোয়াখালীর সুবর্ণচরে ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. নাঈমকে খুনের কথা স্বীকার করেছেন তার বাবা ইব্রাহীম খলিল। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে নানাবাড়ির প্রায় ১০০ গজ দূরের একটি ধানখেতের পাশের রাস্তা থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। তিন বছর আগে মা–বাবার বিচ্ছেদের পর নাঈম মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। সেখানে একটি মাদ্রাসায় পড়ত সে।

সুবর্ণচর থানার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছেলেকে হত্যার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইব্রাহীম খলিল। জবানবন্দিতে ইব্রাহীম খলিল বলেন, সাবেক স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় প্রতিশোধ নিতে তিনি ছেলেকে শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করেছেন।

এ ঘটনায় আজ নিহত নাঈমের মা ও ইব্রাহীমের সাবেক স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে ইব্রাহীম খলিলকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।এর আগে পুলিশ গত মঙ্গলবার ইব্রাহীম খলিলকে হেফাজতে নেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর