অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে মোহাম্মদ ইব্রাহিমের বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ইব্রাহীম একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক এবং সদালাপী, বিনয়ী, ভদ্র ও সজ্জন ব্যক্তি ছিলেন। প্রথিতযশা এই অধ্যাপক দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন।
এই অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।অধ্যাপক ইব্রাহিমের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানান।আজ রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অধ্যাপক ইব্রাহিমের জানাজা অনুষ্ঠিত হয়েছ...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।