advertisement
advertisement

‘আপনার নোটিশ আসুক, তারপর দ্যাখপোনে’, ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহীতাকে হুমকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
‘আপনার নোটিশ আসুক, তারপর দ্যাখপোনে’, ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহীতাকে হুমকি

নোটিশ জারির জন্য সেবাগ্রহীতার কাছ থেকে ১০০ টাকা নিয়েও সন্তুষ্ট হতে পারেননি রেজাউল ইসলাম। আরও ১০০ টাকা দাবি করেন। টাকা না দিলে ফাইল নালায় ফেলে দেওয়ার হুমকি দেন

advertisement

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলাম নোটিশ জারির জন্য সেবাগ্রহীতার কাছ থেকে ১০০ টাকা নিয়েও সন্তুষ্ট হতে পারেননি। আরও ১০০ টাকা দাবি করেন। ঘুষের বাকি টাকা না দিলে ফাইল নালায় ফেলে দেওয়ার হুমকি দেন রেজাউল। ঘুষের টাকা লেনদেনের ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইতিমধ্যে ওই অফিস সহকারীকে অন্যত্র বদলি করা হয়েছে।ভিডিওতে দেখা যায়, অফিস সহকারী রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কি নোটিশের জন্য টাকা জমা দেন?’ এ সময় সেবাগ্রহীতা বলেন, ‘আপনারা অফিস থেকে তো টাকা পান।’ এরপর রেজাউল বলেন, ‘এ জন্যই তো গ্যাঞ্জাম বাধে। আপনার নোটিশ জারি করতে কি টাকা জমা দেন?’ জবাবে সেবাগ্রহীতা বলেন, ‘আমাদের তো টাকা দেবার কথা না।

তারপরও কিছু দিই কাজ উদ্ধারের জন্য।’এরপর রেজাউল বলতে থাকেন, ‘আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আপনার নোটিশ আসলি তখন জড়ায়ে ওই ক্যানেলের (নালা) ভিতর ফ্যালি দিই আসব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর