advertisement
advertisement

বাংলাদেশে বড় বিনিয়োগের সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
বাংলাদেশে বড় বিনিয়োগের সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা

‘বাংলাদেশ: বিশ্ব অর্থনীতিতে কৌশলগত অংশীদার’ শীর্ষক সেমিনারে (বাঁ থেকে) এফবিসিসিআই’র প্রশাসক মোঃ ফজলুল হক, মাদ্রিদ চেম্বারের সভাপতি অ্যাঞ্জেলো আসেন্সিয়ো এবং স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান।

advertisement

বাংলাদেশের বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ব্যবসা, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।স্পেনের মাদ্রিদে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ: বিশ্ব অর্থনীতিতে একটি কৌশলগত অংশীদার’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশের বাজার সম্ভাবনা নিয়ে এমন কথা বলেন মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো।

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।বাংলাদেশকে এশিয়ার অন্যতম উদীয়মান বাজার হিসেবে উল্লেখ করে অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বলেন, দেশটি টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বর্তমানে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার।

২০২৫ সালে বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।সেমিনারে বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন মাদ্রিদ চেম্বারের সভাপতি অ্যাঞ্জেলো আসেন্সিয়ো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর