ভারতের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক
এনকাউন্টারে (সাজানো বন্দুকযুদ্ধ) খুন হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। লাদাখের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকর্মী গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বলেন, ‘ওরা আমাকে জেলে পুরেছে। এনকাউন্টার করে ওরা আমাকে মেরেও ফেলতে পারে। লোকজন এমন কথা আমাকে বলছেও। বলছে, এনকাউন্টার করে দেবে।
তা–ই যদি হয়, তাহলে দেশবাসী অন্তত জাগবে।’ গত বছর রাজধানী লেহ্তে লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলন হয়েছিল। সহিংসতায় চারজন নিহত হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ওই হিংসা ও মৃত্যুর জন্য দায়ী করেছিলেন ওয়াংচুক।গতকাল বৃহস্পতিবার ছিল সেই ঘটনার বর্ষপূর্তি। সে উপলক্ষে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ওয়াংচুক এই শঙ্কার কথা প্রকাশ করেন।
ওয়াংচুক বলেন, ‘আমি জানি, আজকের এই ভাষণের পর সরকার আবার আমার ওপর চাপ সৃষ্টি করবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।