কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের বড়খারচর মহল্লায় মাদকাসক্ত ছেলে ফুল মিয়ার দেওয়া আগুনে চোখের সামনে বসতঘর পুড়ে যেতে দেখে আহাজারি মা রুবিনা বেগমের
‘আমার পুত ইয়াবা খায়। নেশা ছাড়া দিন পার করতে পারে না। আমার সব শেষ হইছে এই পুতের লাইগ্গা। হেদিন (বুধবার) আমারে মারছে, আমার জিয়েরেও (মেয়েকেও) মারছে। আবার আগুন দিয়া ঘরটা পুড়াইয়া দিল। আমি এই পুত চাই না, হের ফাঁসি চাই, না হইলে যাবজ্জীবন।’ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কথাগুলো বলছিলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের বড়খারচর মহল্লার রুবিনা বেগম (৬০)।
মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ এই মা এখন যাকেই পাচ্ছেন, তার কাছেই ছেলের বিচার চাইছেন। তাঁর ভয়, ছেলে কারাগার থেকে বের হয়ে আবার তাঁদের মারধর করতে পারেন। রুবিনা বেগমের ছেলে ফুল মিয়া (৩২) গত বুধবার রাতে নিজের বসতঘরে আগুন দেন বলে অভিযোগ। আগুন দেওয়ার আগে মা ও বোনকে মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আগুনে ঘরের আসবাব, কাপড়চোপড়, বই-খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।
মারা যায় ১৫টি হাঁস ও প্রায় ৪০টি মুরগি।পুলিশ সূত্র জানায়, ফুল মিয়াকে গতকাল বৃহস্পতিবার তাঁর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।