advertisement
advertisement

চুয়েটে নতুন উপাচার্যকে শিক্ষার্থীদের প্রত্যাখ্যান, চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
চুয়েটে নতুন উপাচার্যকে শিক্ষার্থীদের প্রত্যাখ্যান, চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত

সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ বেলা আড়াইটার দিকে তোলা

advertisement

সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা নতুন উপাচার্য হিসেবে যোগ দেওয়া অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীরা সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এতে বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, ‘চুয়েটের বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে না এসে নতুন উপাচার্যের যোগদান আমরা মেনে নিতে পারি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর