advertisement
advertisement

৭২ বছরের সম্পর্কচ্ছেদে শেষের শুরু জার্মানির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
৭২ বছরের সম্পর্কচ্ছেদে শেষের শুরু জার্মানির

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ ও ফুটবলাররা

advertisement

জার্মানি জাতীয় দলে অনেক কিছুই পাল্টে গেছে, পাল্টে যাচ্ছে। ইয়ুর্গেন ক্লপকে নতুন কোচ হিসেবে পাওয়ার পথে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় জানিয়েছে ম্যানুয়েল নয়্যার ও আন্তোনিও রুডিগারকে। পাশাপাশি সাত দশকের পুরোনো এক সম্পর্ক থেকেও সরে আসার শেষের শুরু করল জার্মানি।সেই শুরুটা হলো আমস্টারডামে গতকাল রাতে। নেশনস লিগে জার্মানির কোচ হিসেবে অভিষেকে নেদারল্যান্ডসের বিপক্ষে ১–১ গোলে ড্র তুলে নেন ক্লপ।

এই ম্যাচে জার্মানি জাতীয় দলের জার্সিটা নিশ্চয়ই চোখে পড়েছে? জার্মানির প্রচলিত জার্সি থেকে একটু আলাদা, তাই না?কালো রঙের জার্সি। ভি-নেক কলার আর তার ওপর সাদা ও সোনালি রঙের আকর্ষণীয় বর্ডার। জার্সির সঙ্গে মিলিয়ে শর্টসের (প্যান্ট) রংও কালো। ফিলিপ লাম ও ইয়ুর্গেন ক্লিন্সম্যানের মতো কিংবদন্তিদের নিয়ে কিছুদিন আগে এই জার্সি উন্মোচন করে জার্মানির বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।

এই আনুষ্ঠানিকতার কারণ আসলে বিচ্ছেদের।২০২৪ সালেই জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছিল, জাতীয় দলের ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে তারা সম্পর্কচ্ছেদ করতে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর