এই ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দেয় প্রাইভেট কারটি। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারায়
রাজধানীর বারিধারায় গাড়িচাপায় (প্রাইভেট কার) নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় আইনের সংস্পর্শে আনা কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৮–এর বিচারক মো. আব্দুল মোক্তাদির আজ বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আলমগীর হোসেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।
আইনজীবী আলমগীর হোসেন বলেন, এই ঘটনায় রাজধানীর গুলশান থানায় করা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁরা জামিনের আবেদন করবেন।ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকেলে, বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে। গাড়িচাপায় নিহত হন মেহেদী হাসান (২৪) নামের নির্মাণশ্রমিক।
তাঁর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে।ঘটনার সময় ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন মেহেদী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।