advertisement
advertisement

বাগ্‌বিতণ্ডা থামাতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
বাগ্‌বিতণ্ডা থামাতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

গাজীপুরের কাশিমপুর থানা। আজ বৃহস্পতিবার সকালে

advertisement

গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতের এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে পুলিশ।নিহত গাজী রাফিজ উদ্দিন (৩৫) খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আহত মুরাদ হোসেন (২৫) ও আশরাফ আলীর (২৯) ঠিকানা জানা যায়নি।

আহত ব্যক্তিরা গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।আটক ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান (৪২) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের চক্রবর্তী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে চক্রবর্তী এলাকায় একটি দোকানে বসে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিজ উদ্দিন।

এ সময় পাশের আরেকটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান কয়েকজন পথচারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর