advertisement
advertisement

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

advertisement

নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় এ সময়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার সুযোগ দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকারের এই নির্বাচন শুরু করা যাবে বলে আশা করছে কমিশন। তবে এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

এর আগে ১২ নভেম্বর শুরু করে সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল ইসি। ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করে ইসি। সেখানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে জানানো হয়, নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন করার সুযোগ তারা দেখছে না।

পরে ইসি জানায়, আরও আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।সরকারের চাপে ইউপি নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে ইসি পিছিয়ে গেল কি না, আজ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, মোটেই না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর