হোম লোন সাধারণত দীর্ঘমেয়াদি একটি আর্থিক পরিকল্পনা। তাই বর্তমান আয়ের পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন
শহরে বসবাসের জন্য স্থায়ী একটি ঠিকানার স্বপ্ন থাকে সবারই। তবে এই স্বপ্ন পূরণ করতে গিয়ে শুধু পছন্দের লোকেশন, নকশা বা ফ্ল্যাটের আকার বিবেচনা করলেই হয় না, এর সঙ্গে জড়িয়ে থাকে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনাও। কত টাকার বাড়ি কেনা উচিত, কত টাকা ডাউন পেমেন্ট দেওয়া সম্ভব, মাসিক কিস্তি (ইএমআই) কত হলে তা স্বাচ্ছন্দ্যে পরিশোধ করা যাবে কিংবা ব্যাংক কীভাবে ঋণের পরিমাণ নির্ধারণ করে—এসব প্রশ্নের উত্তর জানা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
পাশাপাশি বাড়ি বা ফ্ল্যাটের মূল দামের বাইরেও নিবন্ধন, আইনি প্রক্রিয়া, প্রসেসিং ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের বিষয়টি মাথায় রাখা জরুরি। তাই বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে নিজের আয়, ব্যয়, সঞ্চয় এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।ইএমআই সম্পর্কে ধারণা রাখতে হবেহোম লোনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ইএমআই (ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট)।
এটি এমন একটি নির্দিষ্ট মাসিক কিস্তি, যার মাধ্যমে ঋণের মূল অর্থ ও মুনাফা পরিশোধ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।