advertisement
advertisement

স্মার্ট হোম: নিরাপত্তার পাশাপাশি যেখানে জীবনযাপন আরও সহজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
স্মার্ট হোম: নিরাপত্তার পাশাপাশি যেখানে জীবনযাপন আরও সহজ

স্মার্ট হোম মানে শুধুই প্রযুক্তি যুক্ত করা নয়। এসব সুবিধা বাসিন্দাদের জন্য কতটা সহজ, কার্যকর, নিরাপদ ও দীর্ঘ মেয়াদে সাশ্রয়ী—সেটিও গুরুত্বপূর্ণ

advertisement

একটি বাসা বা বাড়ি কেমন হওয়া উচিত? প্রশ্নটির উত্তর একসময় ছিল বেশ সরল। পর্যাপ্ত জায়গা, আলো-বাতাস, নিরাপত্তা আর শহরের সুবিধাজনক এলাকায় অবস্থান—আবাসন বাছাইয়ের ক্ষেত্রে মূলত এসব বিষয়ই বিবেচনায় নেওয়া হতো। এখন শুধু একটি সুন্দর ফ্ল্যাট নয়; বরং সেখানে জীবনযাপন কতটা আরামদায়ক, নিরাপদ ও সাশ্রয়ী হবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিবর্তনের সঙ্গে আবাসন খাতে যুক্ত হচ্ছে ‘স্মার্ট লিভিংয়ের’ ধারণা।

ঘরের আলো, তাপমাত্রা কিংবা নিরাপত্তাব্যবস্থা প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণের পাশাপাশি বিদ্যুৎ ও পানির ব্যবহার কমানো, প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোচ্চ ব্যবহার এবং পরিবেশের ওপর চাপ কমানোর বিষয়গুলোও এখন আধুনিক আবাসনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।

এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেডের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার সাকিব হোসেন অর্ক প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের আবাসন খাতে গত কয়েক বছরে মানুষের জীবনযাপন, প্রত্যাশা ও চিন্তায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর