advertisement
advertisement

মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

advertisement

আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস। দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজেও অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস।স্বপ্নপূরণের দীপ্ত সূচনার দিন বর্ণিল সাজ আর নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস।

একবুক স্বপ্ন নিয়ে শুরু হওয়া উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান মাইলস্টোন কলেজের শিক্ষকেরা। এ সময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহিরুল হক এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.)।

তিনি বলেন, একাদশ শ্রেণি পড়াশোনার একটি নতুন ধাপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর