advertisement
advertisement

কলম্বোর পথঘাট ও নাগরিক জীবন যেমন দেখলাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
কলম্বোর পথঘাট ও নাগরিক জীবন যেমন দেখলাম

advertisement

কানাডা হতে কলম্বো এসেছি সপ্তাহখানেক হলো। কলম্বো শহরের দর্শনীয় স্থান যেমন ঘোরা হচ্ছে, তেমনই ঘুরছি কলম্বোর অলিগলি। উদ্দেশ্য একটা স্থানীয় সংস্কৃতি, মানুষ, জীবনাচার খুব নিকট হতে দেখা। যাহোক দিন যত যাচ্ছে, কলম্বো আমাকে তত মুগ্ধ করছে। প্রতিদিন কিছু না কিছু বিষয় চোখে পড়ছে এবং অনেক কিছুই বেশ ভালো লেগেছে। এর মধ্যে একটি হচ্ছে—প্রায় প্রতিটি পাড়ামহল্লার মোড়ে বা ভেতরের গলিতে পরিচ্ছন্ন মাংস ও মাছের দোকান (মিট ও ফিশ শপ)।

হালাল বা হারাম কি না জিজ্ঞেস করে নিজে বিব্রত হবেন না। সুপারশপ বা কাঁচা বাজারের পাশাপাশি এসব দোকানে মূলত মুরগি ও খাসির মাংস পাওয়া যায়। ক্ষেত্রবিশেষে মুসলিম–অধ্যুষিত এলাকায় গরুর মাংসও মিলবে। কাটাকাটির বাড়তি কোনো ঝামেলা নেই, সবকিছু সুন্দর ও পরিষ্কার করে তৈরিই রাখা থাকে। পছন্দ ও প্রয়োজন অনুযায়ী নির্দেশ দিলেই দোকানি বা সেলসম্যান মেপে বুঝিয়ে দেয়।আমাকে প্রায় প্রতিদিন বাজারে যেতে হয়।

কারণ, এয়ারবিএনবিতে আমি নিজে রান্না করে খাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর