advertisement
advertisement

জিয়াউল আহসান কিছু অস্ত্র-গুলি দিয়ে রেখেছিলেন, যার হিসাব করা হতো না: সাবেক র‌্যাব কর্মকর্তা সাব্বির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ণ
জিয়াউল আহসান কিছু অস্ত্র-গুলি দিয়ে রেখেছিলেন, যার হিসাব করা হতো না: সাবেক র‌্যাব কর্মকর্তা সাব্বির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক থাকাকালে বরিশালের র‌্যাব–৮–এ কিছু অস্ত্র-গুলি দিয়ে রেখেছিলেন, যার কোনো হিসাব করা হতো না বলে জেরায় উল্লেখ করেছেন সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী।

সাবেক র‌্যাব কর্মকর্তা সাব্বির রহমান আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের আইনজীবীর জেরায় এ কথা বলেন।আসামিপক্ষের আইনজীবীর জেরায় সাব্বির রহমান বলেন, ‘আমাদের র‌্যাব-৮–এর অভিযানের সময় যদি কোনো গুলি খরচ হতো, তা রেজিস্টারে লিপিবদ্ধ করা হতো।

তবে জিয়া স্যার কিছু অতিরিক্ত অস্ত্র–গুলি আমাদের দপ্তরে (বরিশালের র‌্যাব–৮) দিয়ে রেখেছিলেন, যার কোনো হিসাব রক্ষণাবেক্ষণ করা হতো না।’জিয়াউল আহসান ওই অস্ত্র–গুলি কোথা থেকে আনতেন, সে বিষয়ে মেজর (অব.) সাব্বির রহমান বলেন, ‘এই অতিরিক্ত অস্ত্র–গুলিগুলো আনা হয়েছিল ১০ ট্রাক অস্ত্র মামলার জব্দকৃত আলামত থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর