advertisement
advertisement

সৌরজগতের বাইরে থেকে আসা রেডিও সংকেত শনাক্ত করেছেন বিজ্ঞানীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
সৌরজগতের বাইরে থেকে আসা রেডিও সংকেত শনাক্ত করেছেন বিজ্ঞানীরা

সৌরজগত

advertisement

মহাবিশ্বে মানুষ ছাড়া অন্য কোনো জীবনের অস্তিত্ব রয়েছে কি না, তা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। আর তাই বিজ্ঞানীরাও দীর্ঘদিন ধরে মহাকাশ থেকে আসা বিভিন্ন তরঙ্গের ওপর নজর রেখে চলেছেন। সম্প্রতি সৌরজগতের বাইরের একটি বহির্গ্রহ থেকে আসা রেডিও সংকেত শনাক্ত করেছেন হার্ভার্ড অ্যান্ড স্মিথসিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকস ও ইউনিভার্সিটি অব ওরেগনের একদল বিজ্ঞানী।

বিজ্ঞানীদের তথ্যমতে, দক্ষিণ আফ্রিকার মিরক্যাট রেডিও টেলিস্কোপ অ্যারে ব্যবহার করে এই সংকেত শনাক্ত করা হয়েছে। সংকেতটি কোনো ভিনগ্রহের প্রাণীর পাঠানো বার্তা নয়। বহির্গ্রহটির বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে উৎপন্ন হওয়া মেরুজ্যোতি বা অরোরা থেকে তৈরি হয়েছে সংকেতটি।

এর আগে বহির্গ্রহ থেকে আসা কোনো রেডিও সংকেত শনাক্ত করা সম্ভব হয়নি।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের বিজ্ঞানী কেভিন অরটিজ জানান, বিটা পিকটোরিস নামক নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তনকারী তিনটি গ্রহের মধ্যে বিটা পিকটোরিস বি গ্রহ থেকে এই সংকেত এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর