advertisement
advertisement

আখতার হুসেনের কবিতায় উপদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
আখতার হুসেনের কবিতায় উপদেশ

আখতার হুসেনের (১ নভেম্বর ১৯৪৫–২৪ সেপ্টেম্বর ২০২৬) আলোকচিত্র অবলম্বনে

advertisement

বাংলা শিশুসাহিত্যের অন্যতম পুরোধা ছড়াকার আখতার হুসেন আজ বৃহস্পতিবার দুপুরে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি প্রায় ছয় দশকের বেশি সময় ধরে শিশু-কিশোরদের জন্য লিখেছেন। তাঁর ছড়া ও শিশুসাহিত্যবিষয়ক মৌলিক গ্রন্থ, জীবনী, অনুবাদ, সম্পাদিত গ্রন্থসহ প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। দেশবরেণ্য এই কীর্তিমানের প্রতি আমাদের অফুরান শ্রদ্ধা।বাংলা কবিতায় জীবনগঠন ও নীতিকথার শিক্ষা বহু পুরোনো।

হরিশ্চন্দ্র মিত্র থেকে জসীমউদ্দীন—অনেকেই উপদেশমূলক কবিতার মাধ্যমে পাঠকের মনন সমৃদ্ধ করেছেন। তবে আধুনিক যুগে ছন্দ–মিল শিথিল হওয়ায় এ ধারার চর্চা হ্রাস পায়। এই শূন্যতা পূরণে ষাটের দশকের কবি ও ছড়াকার আখতার হুসেন অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি কেবল এই ধারার সংকলনই সম্পাদনা করেননি, বরং নিজে ‘সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ নামের গ্রন্থে সর্বজনীন উপদেশমূলক কবিতাও লিখেছেন।

ছন্দের কারুকাজ ও জীবনবোধের মিশ্রণে তাঁর এই সৃষ্টি শিশু-কিশোরদের নৈতিকতা গঠনে এক অনন্য দিশারি।বাংলা সাহিত্যে কালজয়ী উপদেশমূলক কবিতার একটি দীর্ঘ ও সমৃদ্ধ ধারা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর