advertisement
advertisement

বিশ্বকাপের ১২ লাখ ডলারের বোনাস কর্মীদের দিলেন স্পেনের এক ফুটবলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
বিশ্বকাপের ১২ লাখ ডলারের বোনাস কর্মীদের দিলেন স্পেনের এক ফুটবলার

বিশ্বকাপজয়ী এক ফুটবলার বোনাস নিজের পকেটে নেননি, ফেডারেশন কর্মীদের উপহার দিয়েছেন

advertisement

বিশ্বকাপ জিতে স্পেনের একেকজন ফুটবলার পেয়েছেন প্রায় ১২ লাখ মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি। সেই অর্থ নিজে না নিয়ে স্পেনের ফুটবল ফেডারেশনের কর্মীদের দিয়ে দিয়েছেন এক ফুটবলার।১৯ জুলাই নিউজার্সিতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দলের সাফল্যের পেছনে ছিলেন ২৬ ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা।

তবে মাঠের বাইরেও ফেডারেশনের কর্মীরা ক্যাম্প ও টুর্নামেন্টে দলের যাবতীয় ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে কাজ করেছেন।আজ স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ শুরুর আগেই স্পেনের খেলোয়াড় ও ফেডারেশনের মধ্যে বোনাস নিয়ে চুক্তি হয়েছিল। দল যত দূর এগোবে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের বোনাসও তত বাড়বে।

বিশ্বকাপ জেতার পর প্রত্যেক খেলোয়াড়ের প্রাপ্য বোনাস দাঁড়ায় প্রায় ১২ লাখ ডলারে।সেই অর্থ নিজের জন্য না রেখে ফেডারেশনের কর্মীদের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেন বিশ্বকাপজয়ী এক ফুটবলার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর