advertisement
advertisement

অপহরণের নাটক সাজিয়ে নিজেই পালিয়েছিলেন ব্যবসায়ী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অপহরণের নাটক সাজিয়ে নিজেই পালিয়েছিলেন ব্যবসায়ী

ব্যবসায়ী সফি উল্লাহ

advertisement

চট্টগ্রাম নগরের এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ব্যবসায়ী নিখোঁজ হওয়ার পর পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। তাঁকে উদ্ধারে নগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত একটি বাসে করে ঢাকা পালিয়ে যাওয়ার পথে গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী সফি উল্লাহ পুলিশকে জানান, পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে তিনি নিজেই অপহরণ ও মুক্তিপণের নাটক সাজিয়েছিলেন। তবে পুলিশের ভাষ্য, পাওনাদারের পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদেরও ফাঁসানোর পরিকল্পনা ছিল তাঁর।সফি উল্লাহ নগরের চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টের মালিক। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় গত রোববার পাঁচলাইশ থানায় জিডি করেন স্ত্রী ইয়াছমিন আক্তার।

জিডিতে বলা হয়, গত শনিবার চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বহদ্দারহাট যাওয়ার পথে নিখোঁজ হন সফি উল্লাহ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর