শেখ হাসিনা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ আবার পিছিয়েছে। নতুন তারিখ ৮ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, এ মামলায় ১০ জন আসামি কারাগারে আছেন। তাঁদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। এ কারণে তাঁকে এ মামলায় আদালতে হাজির করা সম্ভব হয়নি। তাই অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৮ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, এ মামলার ৩৪ আসামির মধ্যে জামিনে থাকা ৪ আসামিও আজ আদালতে উপস্থিত ছিলেন।
বাকি ২০ জন শুরু থেকেই পলাতক।মামলার অভিযোগে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক হোসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।