advertisement
advertisement

হাঁসুয়ার কোপে মা নিহত ও বাবা গুরুতর আহত, ছেলে গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
হাঁসুয়ার কোপে মা নিহত ও বাবা গুরুতর আহত, ছেলে গ্রেপ্তার

লাশ

advertisement

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাঁসুয়ার কোপে মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা। গকাল বুধবার দিবাগত রাতে মোহনপুর উপজেলায় এ ঘটনা ঘটে। মামলা হওয়ার পর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম জান্নাতুন (৫৫)। তাঁর স্বামী মুজিব সরদার (৫৯) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বাড়ি মোহনপুরের মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে।

আজ বৃহস্পতিবার সকালে নিহত নারীর ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর সকালেই বাড়ি থেকে ছেলে আমিনুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো। গতকাল দিবাগত রাত একটার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে আমিনুল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে মা জান্নাতুনের ওপর হামলা চালান।

এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর