সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময়, ২২ জুলাই ২০২৬
রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে এই দিন ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আসিফুর রহমান।
তিনি প্রথম আলোকে বলেন, ‘আদালতে আমরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর অন্য আবেদন করি। আদালত সেটা গ্রহণ করে ২৬ অক্টোবর দিন ধার্য রেখেছে।’এর আগে গত ২৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের সময় চেয়ে আবেদন করার পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজ ২৪ সেপ্টেম্বর দিন রাখা হয়। এদিন সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আনিসুল হককে আদালতের হাজতখানায় এনে রাখা হয়।
তবে তাঁকে আদালতে ওঠানো হয়নি।এই মামলার অভিযোগে বলা হয়েছে, আনিসুল হক বনানী থানার অধীন নিজের নামে লাইসেন্স করা একটি পিস্তলের মালিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।