advertisement
advertisement

ইউনেসকো কনফারেন্সে যাচ্ছেন ঢাবির মুমিত আল রশিদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
ইউনেসকো কনফারেন্সে যাচ্ছেন ঢাবির মুমিত আল রশিদ

মুমিত আল রশিদ

advertisement

নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাই কি সুরে ফিরে আসে কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে? নজরুল বর্ষে সেই সাহিত্যিক যাত্রার কথা প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে তুলে ধরবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি মুমিত আল রশিদ। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর ২০২৬) তিনি উপস্থাপন করবেন তাঁর গবেষণা প্রবন্ধ ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’।

পরদিন মঙ্গলবার, ২৪ নভেম্বর, একই স্থানে তিনি উপস্থাপন করবেন ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ।এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পারস্যের কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন মুমিত আল রশিদ।

এবার তাঁর আলোচনার কেন্দ্রে থাকবেন খৈয়াম, আর সেই আলোচনার সূত্র হবে নজরুলের অনুবাদ ও গান।মুমিত আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর