ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ রোববার বিকেলে
ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবি মহাপরিচালক।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি।বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব।
চোরাচালন প্রতিরোধ, একই সঙ্গে অবৈধ পথে কোনো ব্যক্তি যেন যাতায়াত না করতে পারে, এদিক থেকে ওই দিকে যেতে না পারে, ওই দিক থেকে এদিকে আসতে না পারে—সব মিলিয়ে এটা নিশ্চিত করার দায়িত্ব বিজিবির।বিজিবির মহাপরিচালক বলেন, ‘তারই অংশ হিসেবে সীমান্তের নিরাপত্তা (জোরদার করা হয়েছে), বিশেষ করে এই ডিসেম্বর মাসে...কোনো ধরনের অবৈধ ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, বিতর্কিত কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং একই সঙ্গে আবার এদিক থেকে কেউ যেতে না পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।