মেঘনা-গোমতী সেতুটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় (মুন্সীগঞ্জের গজারিয়া–সংলগ্ন অংশে) অবস্থিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। তাই মেরামতকাজের জন্য সেতুটি দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে পাশের চার লেনের নতুন সেতুটি ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
আজ রোববার এক খুদে বার্তায় এই অনুরোধ জানানো হয়।সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আজ বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পুরোনো সেতুটিতে গিয়ে বিয়ারিং প্যাডে কিছুটা ত্রুটি দেখা যায়। ফলে রোববার বিকেল পাঁচটা থেকে সেতুটি মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার বিশেষজ্ঞ দল সেতুটি পরীক্ষা করবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।