advertisement
advertisement

এআইভিত্তিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিটনা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
এআইভিত্তিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিটনা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

advertisement

বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা কাজে লাগাতে বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক অব আমেরিকা (বিটনা) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১ নভেম্বর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য এ এস এম আমানুল্লাহ এবং বিটনার পক্ষে স্বাক্ষর করেন মশিউর রহমান খন্দকার।

এই উদ্যোগের লক্ষ্য এআইভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক জ্ঞান বিনিময় জোরদার করা।উপস্থিত বিটনা পরিচালকদের মধ্যে ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা ও সিন্দবাদ ক্যাপিটালের স্টার্টআপ বিনিয়োগকারী মশিউর খন্দকার, হেজফান্ডের সিনিয়র রিস্ক অ্যান্ড এআই ইঞ্জিনিয়ার ও ক্রিবো এআইয়ের প্রতিষ্ঠাতা সারাফ তালুকদার, এসঅ্যান্ডপি গ্লোবালের এআই ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ও ইনফিক্সটেকের প্রতিষ্ঠাতা রিয়াজ পাটোয়ারী এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও ক্রিবোর সহপ্রতিষ্ঠাতা ইব্রাহিম সিরাজ।

আরও উপস্থিত ছিলেন আইবিএমের এআই ইঞ্জিনিয়ারিং লিডার ও প্রেয়ার্স কানেক্ট ও মিটপিওর ইভেন্টসের প্রতিষ্ঠাতা জাকির হোসেন এবং জান হেলথের প্রতিষ্ঠাতা তৌফিক হারুন।সমঝোতা স্মারকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তি, পেশাগত দক্ষতা, শিক্ষক প্রশিক্ষণ, ফলিত গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন ও আন্তর্জাতিক মেন্টরশিপে সহযোগিতার কাঠামো নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর