ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ
একজন বোলার কতটা ভালো, সেটি কি শুধু সাম্প্রতিক দু-তিনটি ম্যাচ দিয়ে বিচার করা যায়? নাকি অতীতের পারফরম্যান্স, অভিজ্ঞতা আর দলের প্রতি অবদানও বিবেচনায় রাখা উচিত? ভারতের টেস্ট দল নির্বাচন নিয়ে এখন এই প্রশ্নই বড় হয়ে উঠেছে।নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে মোহাম্মদ সিরাজকে না রাখায় বিতর্ক চলছে দুই দিন ধরে। এবার ভারতের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।
তাঁর অভিযোগ, সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা কিংবা অতীতের পারফরম্যান্সকে যথেষ্ট গুরুত্ব দেয় না বর্তমান টিম ম্যানেজমেন্ট।২০২৫ সালে ইংল্যান্ড সফরে ভারতের সেরা বোলার ছিলেন সিরাজ। সেই সিরাজকেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রাখেনি ভারত। তাঁর জায়গায় খেলানো হচ্ছে যশপ্রীত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও অংশুল কম্বোজকে।কাইফের মতে, বর্তমান টিম ম্যানেজমেন্টের কাছে সিনিয়রিটির মূল্য নেই।
নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, ‘এই ম্যানেজমেন্টের অধীন এমন ঘটনা খুবই স্বাভাবিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।