advertisement
advertisement

নদী তোমাদের বোন, তার যত্ন নিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
নদী তোমাদের বোন, তার যত্ন নিও

‘নদীর দুঃখ সেতু’ নিয়ে প্রথম আলোর বিশেষ আয়োজন। ১৭ নভেম্বর

advertisement

‘নদীর দুঃখ সেতু’ নিয়ে প্রথম আলো ৪ পৃষ্ঠার ছবি ও নকশাসহ বিশাল রিপোর্ট করেছে ১৭ নভেম্বর। আমি জানি না এই অদ্ভূত অনুভূতি-ভোঁতা আর ক্ষয়ে যাওয়া সময়ে এতবড় রিপোর্ট কোথাও কোনো আলোড়ন জাগাবে কিনা? বিশেষ করে তরুণ প্রজেন্মের কাছে আর নীতি নির্ধারকদের কাছে? ২৬ জেলায় ৮০টি নদী মরে যাচ্ছে ক্ষতিকর সেতু ও কালভার্টের কারণে? ভুল উন্নয়ন পরিকল্পনার কারণে? ক্ষীণ, স্রোতহীন, প্রাণহীন বিবর্ণ সব নদী। নদী কমিশন কি অসহায়?

নদী নিয়ে আমি অনেক না হলেও কিছু লিখেছি। নিয়মিত কলাম যখন লিখতাম, তখন আমার গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া ছোট মেননেং নদীর কথা প্রায়শই লিখতাম। ‘আদিবাসী মেয়ে’ কলাম লিখতে গিয়ে ভালোবাসায় আবেগে চলে আসতো নদীর কথা। কী সুন্দর সব নদী নেমে এসেছিল মেঘালয় থেকে। তখন দুই পাড়ে মানুষ ছিল খুব কম। ঘরবসতি আরও কম। মাছ, বৃক্ষ, পাখি, কাশবন, প্রজাপতি, পতঙ্গ, কত কিছুর সাথে কেটেছে শৈশব আমাদের! আমরা সেই নদীর জন্য সমাজে ভালোবাসা-মায়া জাগাতে পারিনি।

জাতীয় নদী রক্ষা কমিশনের স্বায়ত্তশাসন কেন প্রয়োজনআমি জানি না পৃথিবীতে আরও কয়টি দেশ আছে যেখানে নদীর উপর এত অত্যাচার করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর