সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। এ বিষয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় (এমওএইচআরই)। নিয়োগপ্রক্রিয়ার সময় কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির আচরণে পাঁচটি নির্দিষ্ট লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিক প্রক্রিয়া বন্ধ করে তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশি কর্মীদের প্রধান শ্রমবাজার।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিবছর যত কর্মী বিদেশে যান, তাঁদের ৭০ শতাংশের বেশি যান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এর মধ্যে সৌদি আরবের পরই সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের অন্যতম বড় গন্তব্য।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় এক কোটির কাছাকাছি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন।বিপুলসংখ্যক কর্মী যাওয়ার সুযোগে একশ্রেণির দালাল ও প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।