ফ্যাশন, লাক্সারি ও লাইফস্টাইল খাতের ব্যবসা এবং সৃজনশীল উদ্যোগকে কৌশলগত পরামর্শ দিতে ‘আভারি’ নামে স্বাধীন অ্যাডভাইজরি গ্রুপ চালু করেছেন আইদা মেহনাজ।বাংলাদেশে বেড়ে ওঠা, বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা, এরপর প্যারিসে ফ্যাশন নিয়ে উচ্চশিক্ষা। আন্তর্জাতিক লাক্সারি ফ্যাশনজগতে এক দশকের বেশি সময় কাজের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে নিউইয়র্কে আছেন আইদা মেহনাজ।
ফরাসি ব্র্যান্ড মোয়নার গ্লোবাল ব্র্যান্ড রিলেশনস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সম্প্রতি ভাইয়ের সঙ্গে শুরু করেছেন নিজের পরামর্শক প্রতিষ্ঠান ‘আভারি’। নিউইয়র্কের ১৬১ ওয়াটার স্ট্রিটে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়।প্রতিষ্ঠিত ব্র্যান্ড থেকে শুরু করে উদীয়মান সৃজনশীলদের কৌশলগত পরামর্শ দেওয়া এবং দক্ষিণ এশিয়ার ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করাই আভারির মূল লক্ষ্য।
বাংলাদেশেও আগে আইদার নেতৃত্বে ডিজাইনার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কর্মশালা, ব্র্যান্ড কৌশল নির্ধারণ, ফ্যাশন শো আয়োজন এবং স্থানীয় ও আন্তর্জাতিক প্রচারাভিযান সমন্বয়ের মতো কাজ করেছে তাঁর দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।