advertisement
advertisement

১০ কোটি টাকায় মুক্তা পানির ৩ কারখানা, বছরে ব্যয় ৬০ লাখ টাকা, ৬ বছরেও উৎপাদন শুরু হয়নি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
১০ কোটি টাকায় মুক্তা পানির ৩ কারখানা, বছরে ব্যয় ৬০ লাখ টাকা, ৬ বছরেও উৎপাদন শুরু হয়নি

প্রতীকী ছবি

advertisement

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য ১০ কোটি টাকা ব্যয়ে তিনটি মুক্তা পানির কারখানা নির্মাণ করেছিল সরকার। কিন্তু ছয় বছরেও কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়নি। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল না থাকায় অব্যবহৃত পড়ে আছে সেগুলো।

অথচ উৎপাদন না হলেও বিদ্যুৎ বিলসহ প্রতিবছর প্রায় ৬০ লাখ টাকা ব্যয় হচ্ছে।সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তৎকালীন সমাজকল্যাণসচিব জুয়েনা আজিজ এবং শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতাধীন মৈত্রী শিল্পের তৎকালীন নির্বাহী পরিচালক সেলিম খানের (বর্তমানে কৃষিসচিব) দায়িত্ব পালনের সময় তাঁদের নিজ নিজ এলাকায় কারখানাগুলো নির্মাণ করা হয়।

তবে কারখানা স্থাপনের আগে সম্ভাব্যতা যাচাই বা প্রয়োজনীয়তা নিরূপণে কোনো সমীক্ষা করা হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর