advertisement
advertisement

শ্রীপুরে শ্রমিকদের কয়েক দফা মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
শ্রীপুরে শ্রমিকদের কয়েক দফা মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। আজ সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়

advertisement

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আজ সোমবার সকালে মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, নতুন বাজার ও পুরান বাজার এলাকায় মোট ছয় দফায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হচ্ছে।

আজ সোমবার সকালে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে নামেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর