advertisement
advertisement

স্বামী-সন্তানের মৃত্যুর খবর জানতেও পারলেন না, তিন দিন পর তানিয়াও না ফেরার দেশে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
স্বামী-সন্তানের মৃত্যুর খবর জানতেও পারলেন না, তিন দিন পর তানিয়াও না ফেরার দেশে

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। গত শুক্রবার কক্সবাজারের রামুতে

advertisement

হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তানিয়া সুলতানা (২২)। হাত-পা নাড়ালেও পারছিলেন না কথা বলতে। তাই স্বামী-সন্তানের মৃত্যুর খবরটি তিন দিনেও তাঁকে জানানো যায়নি। সেই খবর পাওয়ার আগে এবার নিজেই চলে গেলেন না ফেরার দেশে।আজ সোমবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তানিয়ার। তিনি কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার সাজ্জাদ হোসেনের স্ত্রী।

গত শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিং এলাকায় একটি ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা তানিয়া গুরুতর আহত হন। এর পর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি।শুক্রবারের ওই দুর্ঘটনায় তানিয়ার স্বামী সাজ্জাদ হোসেন (২৮), কন্যা মাশরুফা হোসাইনসহ (২) পরিবারের চার সদস্য নিহত হন। নিহত অপর দুজন হলেন তানিয়ার স্বামী সাজ্জাদের ছোট বোন কাসফিয়া জান্নাত (২০) ও কাসফিয়ার ছেলে সাহিল (৩)।

তানিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দুর্ঘটনাটিতে নিহত মানুষের সংখ্যা পাঁচে দাঁড়িয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর