ছন্দা শর্মা
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় নিজ বাসা থেকে এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে নগরের জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার তৃতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।ওই শিক্ষকের নাম ছন্দা শর্মা (৩৭)। তিনি চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
ছন্দা শর্মার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তাঁর বাবার নাম মৃত হরেরাম শর্মা ও মায়ের নাম মঞ্জুশ্রী শর্মা।খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম প্রথম আলোকে জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।ছন্দা শর্মার স্বামী মলয় শর্মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে বাসায় ফেরার পর তিনি তাঁর স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।